ঝিনাইগাতীতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার

 

শেরপুর জেলার ঝিনাইগাতীতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ আসাদ আলী গংরা অবৈধভাবে উল্লেখিত মৌজার জমিগুলো দখল করে বিভিন্ন লোকের কাছে ইজারা দিয়ে মাছ চাষ করে আসছে।

 

ভূমি অফিস থেকে বারবার তাগদা দেওয়া সত্ত্বেও অবৈধ দখলকারীরা দখল ছাড়েনি। ৫ এপ্রিল ২০২৩ বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এর নেতৃত্বে ভূমি অফিসের একটি অভিযানিক দল গৌরীপুর ইউনিয়নের বনগাঁও মৌজায় মোট ১১ কাঠা সরকারী খাস জমি (শ্রেণি- পুকুর) অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে।

 

উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এসময় ভূমি অফিসের সার্ভেয়ার মামুন মিয়া, তৌজি সাইদুর রহমানসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও থানার এসআই ফরিদ উদ্দিন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর ওই সময় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, বন্দোবস্ত গ্রহণ ব্যতীত খাস জমি কারো দখলে রাখার সুযোগ নেই। অবৈধভাবে খাস জমি দখলে রাখা এবং স্থাপনা নির্মাণ করা আইনত অপরাধ।

 

তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এছাড়া ‘ক’ তফসিলভুক্ত জমি নিয়মতান্ত্রিক উপায়ে লীজ গ্রহণের সুযোগ রয়েছে। লীজের শর্ত মেনে নিয়মিত লীজ মানি পরিশোধ করে ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি দখলে রাখা যাবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি