মাধবপুরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে ২৮তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০-নভেম্বর) দিনব্যাপী মাধবপুর উপজেলার পৌর সদরের আল মনির ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার ২০টি মাদ্রাসার ১শত ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। পরে পাঁচটি গ্রুপে ৫০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্রতিটি গ্রুপ থেকে সাতজন করে মোট ৩৫ জন শিক্ষার্থী আগামী ৬ ডিসেম্বর হবিগঞ্জ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহর সভাপতিত্বে,সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোবারক উল্লাহর সার্বিক ব্যবস্হাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনটির জেলা শাখার নেতা হাফেজ আঃ সাত্তার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ কারী নুরুল আমিন আজাদী, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম,হাফেজ কাউসার আহমেদ,

সংগঠনটির উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্যদের উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ওয়াজেদ আলী,হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান,হাফেজ মুস্তাফিজুর রহমান,হাফেজ মেরাজুল ইসলাম,হাফেজ উমর ফারুক,হাফেজ সাইফুল ইসলাম,হাফেজ কামাল উদ্দিন প্রমুখ।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি