বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

 

বাগমারা সংবাদদাতা : রাহশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আরডিআরআইডিপি প্রকল্পের আওতায় উপজেলার ৬৯টি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের যে মাটির রাস্তা সেটা পাকাকরণ করা হচ্ছে। রাস্তাগুলোর কাজ শেষ হলে কোন শিক্ষার্থীকে কাঁদা পেরিয়ে বিদ্যালয়ে যেতে হবে না। প্রধান পাকা রাস্তা থেকে বিদ্যালয় পর্যন্ত পাকাকরণ করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। এই কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

বৃহস্পতিবার উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে পাকাকরণ কাজের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী নির্বাহী প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহাদত হোসেন রিপন, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অনলাইন ট্রেডিং কর্পোরেশনের সত্তধিকারী শাহরিয়ার ইসলাম শান্ত প্রমুখ। একটি প্রকল্পের আওতায় রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ছাড়াও পানিশাইল এবং অর্জুনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক পাকাকরণ করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ১ কোটি ৩ লাখ টাকা।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি