শ্রীবরদীতে বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে ব্র‍্যাকের সমন্বয় সভা

 

শেরপুরের শ্রীবরদী উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহি অফিসার ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, গোসাইপুর ইউপি চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক, তাতিহাটি ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম।

উক্ত সমন্বয় সভায় বাল্যবিবাহ এর নানা দিক তুলে ধরেন ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (লিগ্যাল এইড) মো: সেলিম রেজা, ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার (শ্রীবরদী) হামিরুল ইসলাম।

সভায় বক্তারা বাল্যবিবাহকে সামাজিক ব্যাধি হিসাবে আখ্যায়িত করে বাল্যবিবাহ রোধে সকলে একসাথে কাজ করবে বলে মতামত ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহি অফিসার ইফতেখার ইউনুস বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে বিয়ে হয়ে গেলেও বিয়ের পরেও তাদের তথ্য দিয়ে সাহায্য করতে হবে যাতে তাদেরকে আইনের আওতায় আনা যায়। এতে জনগণ আরো সচেতন হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ এ বিষয়ে সার্বিক সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা বলেন, বাল্যবিবাহ বন্ধে যাদের দায়বদ্ধতা আছে তাদেরকে আরো সচেতন হতে হবে। তাদের মৌন সম্মতি বন্ধ করতে হবে।

এছাড়াও অত্র সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সাংবাদিক, শিক্ষার্থী, শিক্ষকসহ উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির অন্যান্য সদস্যগন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি