নড়াইল ট্রাফিক বিভাগের নতুন ভবন উদ্বোধন 

নড়াইল সংবাদদাতা :  নড়াইল ট্রাফিক বিভাগের নতুন ভবন উদ্বোধন ও সদর ফাড়ি পরিদর্শন করেন পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন। শুক্রবার (১০ নভেম্বর)
বিকালে পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন  ট্রাফিক বিভাগের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এসময় তিনি   ট্রাফিক বিভাগ এবং সদর ফাঁড়ি পরিদর্শন করেন। ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির পরিবেশ সুন্দর, দৃষ্টিনন্দন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
পুলিশ সুপার পুলিশের সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পগুলোতে ট্রাফিক বিভাগ ও সদর ফাঁড়ির মতো সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সকল ইউনিট ইনচার্জদের নির্দেশ প্রদান করেন।
এ সময় তিনি আরো বলেন, “পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ”। অফিসের পরিবেশ সুন্দর ও আকৃষ্ট হলে কাজে-কর্মে স্পৃহা বাড়বে। এছাড়া মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মীর শরীফুল হক, ডিইআইও ১; মোঃ নাজমুল হক, পুলিশ পরিদর্শক (ক্রাইম); মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; মোঃ ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা;  মোঃ হাসানুজ্জামান, ট্রাফিক পুলিশ পরিদর্শক; মোঃ শহিদুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক, সদর ফাঁড়িসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি