ঝিনাইগাতীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে উঠান বৈঠক

 

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার দরিকালিনগর গ্রামে উপজেলা তথ্য সেবা অফিসের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাবিহা সুলতানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ব্যবস্থাপক মোস্তফা কামাল, সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার সিনিয়র অফিসার রিয়াজ নোমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, ইউপি সদস্য জোসনা বেগম।

উঠান বৈঠকে সর্বজনীন পেনশন সম্পর্কিত সকলকে উৎসাহিত করার নানা বিষয়ের উপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়। ইউএনও মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোনো একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শন

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    শেরপুরে আবাসিক ভবনের নিচে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুদ: এক ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

    শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা