৬ মাসেই ৭ বছরের শিশু কোরআনের হাফেজ, পুরুষ্কার দিলেন ইউএনও

 

শেরপুরের নকলায় মাত্র ৬ মাসে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মুখস্ত করে বিস্ময় সৃষ্টি করেছে ৭ বছর বয়সী শিশু মো.মাহদী হাসান ওয়াছকুরুনী। ৬ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে ডেকে এনে তাকে উদ্দীপনা পুরষ্কার হিসেবে নগদ অর্থ উপহার দিয়েছেন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন।

ইউএনও সাদিয়া উম্মুল বানিন ওয়াছকুরুনীর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে বলেন, ” ৭ বছরের ছোট্ট একটি শিশুর পক্ষে মাত্র ৬ মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ মহাগ্রন্থ আল কুরআন মুখস্থ করা সত্যিই বিস্ময়কর। একমাত্র মহান আল্লাহ পাকের অশেষ রহমতের বদৌলতেই তা সম্ভব। আমি হাফেজ ওয়াছকুরুনীর উজ্জল ভবিষ্যৎ কামনা করছি।”

এসময় হাফেজ মাহদী হাসান ওয়াছকুরুনীর মা সুরাইয়া বেগম, নকলা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ, ওয়াছকুরুনীর আত্বিও হাফেজ মাওলানা আব্দুল আলীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জানা যায়, নকলা উপজেলার পৌর এলাকার উত্তর কায়দা গ্রামের মৃত হাবিব মিয়া ও সুরাইয়া বেগম দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে। তাদের মধ্যে সবার ছোট সন্তান মাহদী হাসান ওয়াছকুরুনী। মাত্র ২ বছর বয়সেই তার বাবা মারা যান। ওয়াছকুরুনী ২০২২ সালে এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে (পাঁচ পারা ‘ক’ গ্রুপ) বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

শিশু হাফেজ মাহদী হাসান ওয়াছকুরুনীর মা সুরাইয়া বেগম, মাহদী জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সে যেন দ্বীনের পথে থেকে আল্লাহ হুকুম আহকাম পালন করে চলতে পারেন

Share on Social Media
  • Related Posts

    নকলায় ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ইটভাটার মালিককে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার…

    Share on Social Media

    শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের নকলা উপজেলায় বিজয় দিবসে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রেশমী (৭) নামে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি