উন্নয়ন অব্যাহত রাখার জন্য নৌকায় ভোট দেন : এমপি জিয়াউর রহমান

 

নওগাঁ সংবাদদাতা:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) রহনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিকেল সাড়ে ৩ টায় বংপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধুর পর জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার ১৮ বছর বাংলাদেশের ইতিহাসে স্বর্ণালী সময় । আজও তা অব্যাহত আছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অসীম সাহস, দৃঢ় মনোবল ও অভীষ্ট লক্ষ্যে অবিচল থেকে সকল চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোদ্ধ গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। জননেত্রীর সকাল- দুপুর- বিকেল- সন্ধ্যা- রাত কেটে যায় দেশের মানুষের মঙ্গলের চিন্তায়। আজ প্রান্তিক পর্যায়ে যে সামাজিক নিরাপত্তা তা সম্ভব হয়েছে আমার আপনার সকলের প্রিয় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। তিনি দীর্ঘ জীবনের সুস্থতা নিয়ে আমাদের মাঝে সজীব থাকবেন এই প্রত্যাশা আমাদের সকলের। বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের সুযোগ্য উত্তরাধিকার মানবতার মা শেখ হাসিনা দেশের মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য যে উন্নয়ন করে যাচ্ছে তা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীকের জয়ের কোন বিকল্প নেই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ নৌকা প্রতীকে জয়যুক্ত করে আবারো আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।
রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ্, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম কিবরিয়া হাবিব, সংরক্ষিত সদস্য চাপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সাবিহা শবনম কেয়া, আওয়ামী লীগ নেতা তোফিজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয় , রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশালীন প্রমূখ।
অনুষ্ঠান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ ও গণমাধ্যম কর্মী। আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু জীবন কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সদর থানার জুবায়দুল আলম

    নিজস্ব প্রতিনিধি:  বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার (ওসি) মোঃ জুবায়দুল আলম। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    হারুন অর রশিদ দুদু : ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি