“শেরপুর সদর সার্কেল অফিস” বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোনালিসা বেগম

 

শেরপুর জেলা পুলিশের “শেরপুর সদর সার্কেল অফিস” বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার সদর সার্কেল অফিসে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান।

উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করে পুলিশ সুপার সার্কেল অফিসের কম্পাউন্ড, বিভিন্ন সেরেস্তা ও তাদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে সদর সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরিদর্শন সম্পন্ন করে পুলিশ সুপার সদর সার্কেল অফিস প্রাঙ্গণে বকুল ফুল ও জলপাই গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত সকল অফিসার ফোর্সদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং সকলকে কর্মক্ষেত্রে নৈতিকতা ও পেশাদারিত্বের সাথে জনকল্যাণমূলক কাজ করার নির্দেশনা প্রদান করেন।

এসময় পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, শেরপুর সদর থানর অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল ও নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া সহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি