ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা, চেক ও সনদ বিতরণ

“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। ১লা নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের অয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক, ভাতা ও সনদ বিতরণ এবং মাদক ও সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব ইলাহীর সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ও যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ১০ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদ পত্র ও ৭ লক্ষ ২০ হাজার টাকার যুব ঋণের চেক এবং প্রশিক্ষণের ভাতা বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন যুব সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইউপি সদস্য জাহিদুল হক মনিরের নেতৃত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে রেড ক্রিসেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে শনিবার (৩১জানুয়ারি) বিকেলে নিহত জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজায় হাজারো মুসল্লির ঢল

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত করলেন শফিকুর রহমান

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিল

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান

    শেরপুরে আগামীকাল আসছেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান