শেরপুরে বাদল খান নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি-বেতমারী ইউনিয়নের চরখারচর মধ্যপাড়া গ্রামে ২১ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ ২২ মাদক মামলার আসামী কুখ্যাত মাদক সম্রাট বাদল খান (৪৫) কে গ্রেফতার করেছে। ধৃত বাদল খাঁন সদর উপজেলার চরখারচর মধ্যপাড়া গ্রামের মৃত সাহাম আলী খানের ছেলে। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ শনিবার সকালে শেরপুর সদর উপজেলার চরখারচর মধ্যপাড়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারী বাদল খানের বশতঘর এবং তার দেহ তল্লাশী কালে পরিহিত লুঙ্গীর কোচায় রক্ষিত একটি প্লাস্টিকের কৌটা থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং সেই সাথে তাকে আটক করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত বাদল খানের বিরুদ্ধে ২২টি মাদক মামলা আদালতে বিচারধীন রয়েছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামুল হক ধৃত আসামী বাদল খানকে শেরপুর সদর থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি