শিশুরা মাতৃকোলে নিরাপদ, আর শেখ হাসিনা দেশের জন্য নিরাপদ- হুইপ আতিউর রহমান

 

শেরপুর আঞ্চলিক পাসপোর্টের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক উদ্বোধন করেন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ।

অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. ছারোয়ার হোসেন।

এ সময় প্রধান অতিথি আতিউর রহমান আতিক বলেন, বিগত সময়ে ২৮ বছর জাতীয় পার্টি, বিএমপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় শেরপুরে দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি। আমি ৫ বারের এমপি থাকা অবস্থা দু’নয়নে যা কিছু দেখছেন তা উন্নয়ন করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কল্যাণে এসব উন্নয়ন করা হয়েছে। শিশুরা যেমন মাতৃকোলে নিরাপদ, তেমনি তার কাছে বাংলাদেশও নিরাপদ।

পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, ৩ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জায়গায় ওপর ৮ হাজার ৮ শত ২৬ বর্গফুটের ৩ তলা বিশিষ্ট এই ভবন তৈরি করা হয়। এই অফিস চালুর ফলে জেলার ১৫ লাখের অধিক জনগণের পাসপোর্ট গ্রহণের ভোগান্তি কমবে।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি