শ্রীবরদী সীমান্তে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৬ বোতল ভারতীয় ব্যান্ডের মদ সহ
১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ ই অক্টোবর মঙ্গলবার ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের ঝুলগাঁও মায়ের মাজার সংলগ্ন উত্তর পাশে পাকা রাস্তা হইতে আকতার হোসেন ( ২৪) কে ১৬ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার করা হয়।
ধৃত আকতার হোসেন (২৪) উত্তর ঝুলগাঁও গ্রামের
গাজিউর রহমানের ছেলে। এ সময় পুলিশের অভিযান টের পেয়ে একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারা মিয়া (৫৫) পালিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিং এ শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাইয়ুম খান সিদ্দিকী জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে এস আই আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত জনপদের ঝুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে মায়ের মাজার সংলগ্ন পাকা রাস্তা হইতে ভারতীয় ব্যান্ডের ১৬ বোতল মদ সহ আকতার হোসেন কে গ্রেপ্তার করে।

এ ঘটনায় এস আই আকতারুজামান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি মদ চোরাই পথে আনায়ন করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ও সহয়তা করার অভিযোগে ১ টি মামলা দায়ের করা হয়েছে । অপর আসামী তারা মিয়াকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ধৃত মাদক ব্যাবসায়ী আকতার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে গোপনে হাত বদল করে আসছিল।

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি