শেরপুরে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখলেন জেলা আ’লীগের নেতা-কর্মীরা

 

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখলেন শেরপুর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।১৬ অক্টোবর সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেনের নেতৃত্বে দলের আড়াই শতাধিক নেতাকর্মী শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকার রূপকথা সিনেমা হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক অভিযাত্রা চিত্রিত করে নির্মিত এই বায়োপিকটি দেখেন।
সিনেমাটির প্রদর্শনী শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন গণমাধ্যমকরমীদের বলেন, তাঁর ব্যক্তিগত উদ্যোগে আগামী ১৭দিন পর্যায়ক্রমে দলের সকল নেতা-কর্মীদের সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়া হবে। বঙ্গবন্ধুর জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি দেখে বঙ্গবন্ধুর ৬ দফা, বঙ্গবন্ধুর কারাবরণের সময়কাল ও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্পর্কে নেতা-কর্মীরা সম্যক জানতে পারবেন এবং তা দেখে উজ্জীবিত হবেন।
সোমবার রূপকথা সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবীর, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আব্দুল খালেক, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি