শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

 

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সুব্রত কুমার দে।

সভায় বক্তব্য দেন জেলা উদযাপন পূজা পরিষদের সহ সভাপতি যাদব চন্দ্র ঘোষ, শক্তিপদ পাল, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ সাহা, উপদেষ্টা হরিদাস সাহা, গোপাল চন্দ্র সাহা, নারী বিষয়ক সম্পাদক রমা সাহা, নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ বণিক, নালিতাবাড়ী উপজেলা কমিটির সভাপতি যোগেন রায়, সাধারণ সম্পাদক বিধান সরকার, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি গোপাল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক বিশ^জিত রায়, শ্রীবরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজন সরকার, পূজাম-পের প্রতিনিধি পঙ্কজ কুমার সেন, বিশ্বনাথ ধর প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৫ দফা নির্দেশনা মেনে পূজা-অর্চনা করার জন্য সকল মন্দির ও পূজামন্ডপ কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সেইসঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

সভায় জেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী ও সদর উপজেলার সকল দুর্গাপূজা মন্ডপের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, শেরপুর জেলায় এবার ১৫৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শেরপুর সদরে ৭২, নালিতাবাড়ীতে ৩৬, নকলায় ১৯, ঝিনাইগাতীতে ১৮ ও শ্রীবরদী উপজেলায় ১২টি মন্ডপ রয়েছে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু ও ২৪ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসব শেষ হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    One thought on “শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

    1. সুন্দর নিউজ। সবাইকে শারদীয় দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি