শেরপুর শহরকে যানজট মুক্ত করতে জেলা পুলিশ ও পৌরসভার মতবিনিময় সভা

 

 

শেরপুর শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের সাথে শেরপুর পৌরসভার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত সকলকে সাথে নিয়ে শহরের যানজট নিরসন ও সড়কে দুর্ঘটনা কমিয়ে সড়কে শৃঙ্খলা আনয়ন এবং চালকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পুলিশ সুপার শেরপুর শহরের যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শেরপুর জেলা পুলিশ ও পৌরসভার সমন্বয়ের মাধ্যমে নিম্নে উল্লেখিত সিদ্ধান্ত সমূহ দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য অভিপ্রায় ব্যক্ত করেন।

১। অটোরিকশার জোড়-বেজোড় সংখ্যা অনুযায়ী সাদা ও কমলা রঙ নিশ্চিত করে নিয়ম অনুযায়ী নির্ধারিত দিনে নির্ধারিত রঙের অটোরিকশা চলাচল করতে হবে।

২। অটোরিকশার ডান পাশে একটি লোহার রড কিংবা স্টিলের বার দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে।

৩। শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পৌরসভা থেকে ভলেন্টিয়ার হিসেবে স্বেচ্ছাসেবী লোক নিয়োগ দিতে হবে।

৪। নির্দিষ্ট স্ট্যান্ড ব্যতীত পৌরসভার কর যত্রতত্র যেখানে সেখানে রাস্তার উপর আদায় করা যাবে না।

৫। ১৮ বছরের কম বয়স্ক ব্যক্তি ও অন্যের লাইসেন্সকৃত অটোরিকশা নিয়ে অপর কোন ব্যক্তি বা চালক অটো রিক্সা চালাতে পারবে না। যদি কেউ চালায় তাহলে সেটা বে-আইনী বলে গণ্য হবে।

৬। শহরে যানজট ও সড়কে দুর্ঘটনা কমিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

৭। শহরের রাস্তার দু’পাশ দখল করে বসানো অবৈধ দোকান উচ্ছেদ করতে হবে এবং ফুটপাতে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, টিআই (প্রশাসন) আবু সাইদ হিরণ, শেরপুর পৌরসভার কমিশনাগণ সহ সদর ট্রাফিক অফিসারগণ উপস্থিত ছিলেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি