শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত

 

সারাদেশের ন্যায় শেরপুরেও প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক। ওই সময় তিনি বলেন, শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের আলোকবর্তি। তিনি আওয়ামী লীগের স্পন্দন ও জাতির চেতনার বাতিঘর। তার জন্ম না হলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হতো না। বাংলাদেশ বিশ্ব দরবারে এতটা এগিয়ে যেত না।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। তিনি বলেন, জাতির পিতার ঘরে শেখ হাসিনার জন্ম না হলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হতো না। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নও দেখা সম্ভব হতো না। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াতে পারতো না। আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পরিষদ সদস্য এডভোকেট চন্দন কুমার পাল ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। ওই সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলসহ জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে কেক কাটেন দলীয় নেতারা।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি