শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেরপুর জেলার সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার রুবাইয়া ইয়াসমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

 

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার এবং শুরু থেকেই কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছেন। বর্তমান শেখ হাসিনা সরকার কৃষকের কষ্ট লাঘব ও কৃষককে লাভবান করতে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রফতানি বৃদ্ধি ও বিশাল ভর্তুকিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছে। সেই সাথে কৃষকদের এসব প্রণোদনা দিয়ে যাচ্ছে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস।এসময় কৃষি সম্প্রসারণ অফিসার রিয়াসাত সাদাত হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতি সদর উপজেলা কৃষি অফিসার রুবাইয়া ইয়াসমীন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে শেরপুর জেলার সদর উপজেলায় ২ হাজার ৬শ’ জন ক্ষুদ্র ও প্রাস্তির কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা খুবই উপকৃত হবেন।

 

পরে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন।

 

শেরপুর সদর উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ২৬০০ জন কৃষকের মাঝে এ প্রণোদনা দেয়া হয়। প্রতি কৃষক ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

 

এছাড়াও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং বিতরণ হয়। এ কর্মসূচির আওতায় ৯৫০ জন কৃষকের মাঝে এ পাট প্রণোদনা বিতরণ হয়। প্রতি কৃষক ১ বিঘা জমি আবাদের জন্য ১ কেজি করে তোষা পাট বীজ প্রদান করা হয়।

Share on Social Media
  • Related Posts

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুর-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জুলাই আন্দোলনে নিহত শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ…

    Share on Social Media

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    মিজানুর রহমান মিলন, শেরপুর : শেরপুরে এতিমদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের নওহাটা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে শেরপুর শহর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি