শেরপুরে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

 

অসুস্থ হয়ে মো. মানিক মিয়া (৩০) নামে শেরপুর জেলা কারাগারের এক কয়েদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে শেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তার কয়েদি নম্বর ৬২৫৯/এ।

জেলা কারাগার সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় কারা অভ্যন্তরে স্বাসকষ্টে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েদি মানিক। পরে বিকেল ৫টার দিকে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টার সময় তার মৃত্যু হয়।

জেল সুপার আরও জানান, সে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) তৎসহ ২০১২ সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(৭) এর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। মামলা নাম্বার ১৩৭/২০১৮। তার বাবার নাম মৃত হায়দর আলী। সে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবারচর দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে শেরপুর জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. খাইরুল কবির সুমন বলেন, সে দীর্ঘ দিনের স্বাসকষ্টের রোগী ছিলেন। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। মৃত্যুর অন্য কোন কারন থাকলে ময়নাতদন্তের পর জানা যাবে।

উল্লেখ্য, গত ১০ জুলাই ২০১৮ থেকে সে প্রথমে জেল হাজতে ও রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি হিসেবে মৃত্যু বরণ করেন।

 

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি