শেরপুরে নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু

সাঁতার শেখানোর সময় বাবার হাত থেকে ফসকে গিয়ে পানিতে ডুবে কাজল নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে শেরপুর শহরের মোবারকপুর কইনেপাড়ায় মৃগী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। কাজল এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়।
জানা যায়, বাবার ইচ্ছে কাজলকে সেনাবাহিনীর চাকরি করাবে। তাই কারো কারো পরামর্শ ছিলো কাজলকে সাঁতার শিখতে হবে। তাই আজ দুপুরে কাজলকে পার্শ্ববর্তী মৃগী নদীতে সাঁতার শিখাতে নিয়ে যায় বাবা আব্দুল কুদ্দুস। সাঁতার শেখার সময় হঠাৎ করেই কাজল পানিতে নিমজ্জিত হয়। বাবাও তাকে বাচাঁনোর চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করে। পরে দ্রুত স্থানীয় লোকজন কাজলকে উদ্ধার করতে নদীতে নেমে পড়ে। ততক্ষণে কাজলের মৃত্যু হয়।
পরে পরিবারের পক্ষ থেকে কাজলের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য শেরপুর সদর থানায় আবেদন করা হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি