শ্রীবরদীর সীমান্তে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

পার্শ্ববর্তী ভারত থেকে চোরাই পথে মাদক এনে বিক্রি কালে শ্রীবরদী থানা পুলিশের হাতে ৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার চয়েস ব্লু ব্যান্ডেল মদ সহ নিজ শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে রুবেল মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ী। ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের চান্দাপাড়া গ্রামের আব্দুল মালেকের বসতবাড়ির উঠান থেকে তাকে মদ সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল মিয়া (২৬) সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মাদক মুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার মোনালিসা বেগমের নির্দেশে শ্রীবরদী থানার নবাগত ওসি মো: কাইয়ুম খান সিদ্দিকীর তত্ত্বাবধানে চৌকস সময়ের সাহসী পুলিশ অফিসার এসআই মো: আখতারুজ্জামানের নেতৃত্বে এএসআই কামরুল ও এএসআই জুবায়েল খান সঙ্গীয় পুলিশের অভিযানির দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতভর উপজেলা সীমান্তবর্তী
গ্রামগুলোতে অভিযান চালিয়ে রাতে চান্দাপাড়া গ্রামের আব্দুল মালিকের বসত বাড়িতে মাদক বিক্রি কালে ৭ বোতল অফিসার চয়েজ ব্লু ব্যান্ডের মদসহ রুবেল মিয়াকে গ্রেপ্তার করলেও তার অন্যতম সহযোগী গুল্লা মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এস আই মো; আখতারুজ্জামান বলেন, দীর্ঘদিন থেকেই রুবেল ও গুল্লা অত্র সীমান্তবর্তী এলাকায় পার্শ্ববতি ভারত থেকে চোরাই পথে মাদক এনে গোপনে হাতবদলের মাধ্যমে বিক্রি করে আস ছিল। তারা আমাদের নজরদারিতে ছিল। ইতি মধ্যেই আমরা সীমান্তবতী গ্রাম গুলোতে মাদক বিরোধী অভিযান জোরদার করেছি।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাইয়ুম খান সিদ্দিকী মাদক উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ধৃত রুবেল মিয়া ও তার সহযোগী গুল্লা মিয়ার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে এসআই আকতারুজ্জামানবাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।

ধৃতকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ইতিমধ্যেই সীমান্ত এলাকাগুলোতে মাদক বিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি