শ্রীবরদীতে অবৈধ মাহেন্দ্র চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত

শেরপুরের শ্রীবরদীতে অবৈধ মাহেন্দ্র গাড়ি চাপায় ৭ম শ্রেণীতে অধ্যানরত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শফিকুল ইসলাম (১৪) কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর উত্তর পাড়া গ্রামের মো জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ৭ ম শ্রেণীর শিক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে ২৮ শে মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ ব্রিজ সংলগ্ন এলাকাতে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে রাস্তা পারাপারের সময় কামারদহ ব্রিজ পাড়ে বেপরোয়া গতিতে আসা একটি অবৈধ মাহেন্দ্র গাড়ি স্কুল শিক্ষার্থী শফিকুলকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হয় শফিকুল।

আশংকা জনক অবস্থায় তাকে পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার এস আই সুরেশ রাজবংশী ঘটনার, সত্যতা স্বীকার করে বলেন,

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য আবেদন করছেন।

বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…

    Share on Social Media

    শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ মোট ৪০ জনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি