শেরপুরে ৪ দফা দাবিতে ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

 

সারাদেশের মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চেয়ে সংবাদ সম্মেলন করেছে শেরপুরের ম্যাটস শিক্ষার্থীবৃন্দ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ডিএমএফ ইন্টার্ন চিকিৎসকরা।
১০ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা সদর হাসপাতালের সামনে একটি প্রাইভেট ক্লিনিকে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসানুল হক রাকিব, মাহফুজুর রহমান, সাব্বির হাসান, জাকিয়া জান্নাত, এসএম নাসিম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য স্বল্প সময়ে অল্প অর্থ ব্যয়ে একজন সুদক্ষ চিকিৎসক যেন তৈরী হতে পারেন সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। কিন্তু গত এক যুগ বছর ধরে ম্যাটসের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে কোন নিয়োগ দেওয়া হচ্ছে না। উপরন্তু ইন্টার্নশিপ বাতিলের কথা হচ্ছে। বক্তারা অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিয়োগ দেওয়া ও বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার আহবান জানান।

এদিকে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মো. সোহেল ও জেলা ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফা। পরে জেলা সদর হাসপাতালের সামনে শতাধিক ইন্টার্নশীপ ডিএমএফ চিকিৎসক ও শিক্ষার্থীরা ২৬তম দিনের কর্মবিরতি পালন করেন।

Share on Social Media
  • Related Posts

    শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদ সহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব -১৪

      শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪ রবিবার (৪ জানুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ী সীমান্ত সড়ক বারোমারী মিশন…

    Share on Social Media

    শেরপুর জেলা কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত কয়েদী উসমান গ্রেপ্তার

      রোজিনা আক্তার তিশা স্টাফ রিপোর্টার শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি