শেরপুরে নালিতাবাড়ীতে ৫৫ বোতল ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

 

 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে মাদক বিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানার পুলিশ। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার গভীর রাতে তাকে নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিন বাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন পৌর শহরের দক্ষিন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী থানার পুলিশ। এসময় নজরুল ইসলামের বসতঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদসহ হাসিবুল হাসান ইমনকে গ্রেফতার করা হয়। এদিকে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত হাসিবুল হাসান ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। এব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

    শেরপুর প্রতিনিধি: নয় বছর বয়সী চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন নামে পঞ্চান্ন বছর বয়সী অপর এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৬…

    Share on Social Media

    শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

    দেবাশীষ সাহা রায়, বিশেষ প্রতিনিধি ‘প্রসবজনিত ফিস্টুলামুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন অফিস কনফারেন্স…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তাজা খবর:-

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে জুলাই আন্দোলনে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি রাশেদুল ইসলাম

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে এতিমদের নিয়ে এমপি রাশেদুল ইসলামের ইফতার মাহফিল

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলামকে গণসংবর্ধনা

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মাইসাহেবা মসজিদে জুমার খুতবা প্রদান ও ইমামতি করেন এমপি রাশেদুল ইসলাম

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি

    মানুষ ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে : হাফেজ রাশেদুল এমপি